Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে নির্বাচনি সংঘর্ষ : আহত ৬

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২২, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকদের সঙ্গে নৌকা প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে— ঘোড়মারা গ্রামের আকাশ (২০), শুকুর আলী (৬৫), মাসুম (৪৪), আকাশ শেখ (৩০), আকিজ লস্কর (৩৭) ও বাজিতপুর গ্রামের একরাম। নিজপুটিয়া গ্রামের রজব আলীকে ফরিদপুর মেডিকেলে রেফার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরা নির্বাচনি ক্যাম্পে বসে চা পানকালে নৌকা প্রার্থীর সমর্থকরা সামনে দিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপই সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই গ্রুপের কমপক্ষে ৬ জন আহত হন। নির্বাচনি ক্যাম্পের চেয়ার-টেবিলসহ চায়ের কাপ, কেটলি ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সবাইকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. সোহা জানান, গুরুতর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.