Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে নৌকার ৩ প্রার্থীকে শোকজ

banglarbhoreBy banglarbhoreDecember 14, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ঝিনাইদহের তিনটি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
গতকাল রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।
প্রার্থীরা হলেন-ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের প্রার্থী সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
ব্যাখ্যা তলবে বলা হয়েছে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হাইয়ের সমর্থকরা গত ১০, ১২ ও ১৩ ডিসেম্বর শৈলকুপা উপজেলার শেখপাড়া, ভাইট, সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী ও মনোহরপুর ও ধলহরাচন্দ্র ইউনিয়নে জনসভা, মোটরসাইকেল মহড়া করেছে।
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি গত ১১ ডিসেম্বর শহরের একটি রেস্টুরেন্টে নৌকার বিজয়ের লক্ষ্যে মতবিনিময়, পৌরসভার ভুটিয়ারগাতি ও পোড়াহাটি ইউনিয়নের ইস্তফাপুর গ্রামে তার সমর্থক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কুরুচিকর বক্তব্য পেশ করেছেন।
ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী আনোয়ারুল আজীম আনারের গত ১০ ডিসেম্বর কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এক সভায় প্রধান অতিথি ছিলেন। সেখানে তার সমর্থক রাশেদ শমসের, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম ওহিদুজ্জামান ওদু, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ নানা ধরনের বক্তব্য দিয়েছে। যা ভোটারদের মনে ভয়ভীতির সঞ্চার করে।
আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১ টায় ঝিনাইদহ-১ আসনের প্রার্থীকে ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় ঝিনাইদহ-২ আসনে প্রার্থীকে ও ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ ৪ আসনের প্রার্থীসহ অভিযুক্ত ৪ জনকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026

    ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

    October 15, 2026

    এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.