Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা এপ্রিল ১৬, ২০২৫

ঢাকার বাইরে প্রথমবার যশোরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ক্যাম্প

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
ঢাকার বাইরে প্রথমবার যশোরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ক্যাম্প
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশের মধ্যে এই প্রথম যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে ‘জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে’র দুই সপ্তাহব্যাপি প্রস্তুতি ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) বিকেল চারটায় সদর উপজেলার হামিদপুরস্থ একাডেমিতে ন্যাশনাল ক্যাম্প উদ্বোধন করা হবে। মাঠ প্রস্তুতি, আবাসিকসহ সকল ধরনের কার্যক্রমের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

একাডেমি সূত্রে জানা গেছে, বুধবার রাতে ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দল সদর উপজেলার হামিদপুরস্থ শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে পৌঁছায়। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির শিক্ষার্থীরা। তারা আরও জানান, শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে আলোকসজ্জা করা হয়। এছাড়া টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে। তাদের থাকার জন্য ভাষা সৈনিক মুসা মিয়া ভবনের তৃতীয় তলার ফ্লোর রেডি করা হয়েছে। ৩৮ সদস্যের ‘জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে ৩১জন খেলোয়াড়, ৫ জন অফিসিয়াল ও দুইজন বল বয় রয়েছেন।

এদিকে, ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার রওনক জাহান, সম্মানিত অতিথি থাকবেন প্রেসক্লাবে যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল ও অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করবেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির উপ-পরিচালক মাসুদুর রহমান।

শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল বলেন, আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। টিমের জন্য তিনটি মাঠ প্রস্তুুত, থাকার জন্য ফ্লোর প্রস্তুত করা হয়েছে। এছাড়া আমরা শামস্-উল-হুদা ফুটবল একাডেমিকে আলোকসজ্জিত করেছি। তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে এই প্রথম যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে ‘জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে’র দুই সপ্তাহব্যাপি প্রস্তুতি ক্যাম্প হচ্ছে। এর আগে ঢাকা বাইরে জাতীয় দলের কোন আবাসিক ক্যাম্প হয়নি।’

ক্যাম্প জাতীয় অনূর্ধ্ব-১৯ ঢাকার প্রথমবার ফুটবল দলের বাইরে যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.