Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মাদ হাসিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।
১২ সেপ্টেম্বার বেলা সাড়ে ১১ টার দিকে মুলিয়া ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাসের অপসারণ চেয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের শিক্ষক কাঞ্চিরাম বিশ্বাস, ওয়ার্ড সদস্য সুজন গাইন, জগন্নাথ বিশ্বাস, প্রিয়াঙ্কা বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, কার্ত্তিক মহলদার, বৃষ্টি বিশ্বাস, লিটন মজুমদার, সঞ্জয় রায়, সৈলেন মহলদার প্রমুখ। বক্তারা বলেন, হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি সময়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে ৩টি নিয়োগ হয়েছে।

এ নিয়োগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণপদ সাকারির ছেলে দীপক সাকারি, বিদুৎসাহী সদস্য মনোরঞ্জন বিশ্বাস এর যোগসাজশে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে দুর্নীতি করে নিয়োগ দিয়েছেন।

এ বিষয়ে হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হাসিবুর রহমান বলেন, এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি কিছু জানিনা। এ বিষয়ে জানতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছেলে দীপক সাকারি ও বিদ্যোৎসাহী সদস্য মনোরঞ্জন বিশ্বাসকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।

নড়াইল জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে আমরা আগে একটা লিখিত অভিযোগ পেয়েছিলাম কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা থাকায় তদন্ত করা সম্ভব হয়নি। তবে বিদ্যালয়ে স্থানীয় এলাকাবাসী দের বিক্ষোভ সম্পর্কে কিছু জানিনা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ

    September 19, 2026

    প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.