Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’
  • সড়ক-সেতু থেকে হাসপাতাল, উন্নয়নের নতুন পথে যশোর
  • যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
  • যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ
  • যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ,দুই শ্রমিক আহত
  • যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
  • কারাভোগ করে ভারত থেকে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি
  • মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের দখলের প্রতিবাতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreMay 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৫টায় কেশবপুর উপজেলার ত্রিমহণী বাজার মোড়ে ঘেরের জমির মালিকগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে দু’শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা জানান, কেশবপুরের বিল বলধালির প্রায় ৪৫০ বিঘা জমির একটি ঘের রয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ এ ঘেরের ইজারাদার ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় ঘেরের ২১৪ জন জমির মালিক নতুন করে জাহাঙ্গীর আলমকে ইজারা দেন। এরপর জাহাঙ্গীর আলম বৈধ প্রক্রিয়ায় কয়েক লাখ টাকার মাছের পোনা ছাড়েন। পাশাপাশি দিয়ে ঘেরের পাড় বাধার কাজ শুরু করেন।
কিন্তু কেশবপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ মৎস্য ঘেরটি জোর করে দখলে নেয়ার অপচেষ্টা করে আসছে। তিনি পুরানো ডিডের স্বাক্ষর জালিয়াতি করে নতুন করে ডিড তৈরি করে ঘের দখলের জন্য প্রভাব বিস্তার করেছেন। এমনকি নানাভাবে হুমকি দিচ্ছেন। জাহাঙ্গীর আলম ঘের ছাড়তে রাজি না হওয়ায় থানা পুলিশকে ব্যবহার করে চাপ দিচ্ছে। ঘের না ছাড়লে তাকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে। এমন কি থানার মধ্যেই পুলিশ কর্মকর্তারা জাহাঙ্গীর আলমকে ক্রসফায়ারে দিয়ে লাশ গুম করারও হুমকি দিয়েছে। যে কারণে জাহাঙ্গীর আলম কেশবপুর থানার ওসি, মফিজুর রহমান ও সেলিমুজ্জামানের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলা তুলে না নিলে উপজেলা চেয়ারম্যান ও তার লোকজন জাহাঙ্গীর আলমকে হত্যার ঘোষণা দেন। এজন্য ঘেরের নতুন ইজারাদার ও জমির মালিকগণ মানববন্ধন থেকে তাদের নিরাপত্তার দাবি জানান।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করেন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’

    November 28, 2026

    সড়ক-সেতু থেকে হাসপাতাল, উন্নয়নের নতুন পথে যশোর

    November 28, 2026

    যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

    November 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.