Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নানা আয়োজনে যশোরে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreMay 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে যশোর জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের গৃহীত পাঁচ দিনব্যাপি কর্মসূচির গতকাল বৃহস্পতিবার ছিল প্রথম দিন। এদিন পালিত কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, খাদ্য সামগ্রি প্রদান, কালো পতাকা, উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপন, গণভোজ। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপি কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে জেলা ওলামা দলের আয়োজনে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি  বলেন, জিয়াউর রহমানের বাঙালি জাতির আদর্শ এবং চেতনায় ভাস্বর এক মহামানব। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে থাকবে। পরে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্র প্রদান করেন। এর আগে তিনি শহরের ঘোপ মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, বেলতলা, নওয়াপাড়া রোড, নিকুঞ্জের মোড় এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

এছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত শহরের পৌর উদ্যানের গেটে ৫ নম্বর ওয়ার্ড যুবদল, ছাত্রদলের আয়োজনে কারবালা মোড়ে, আরবপুর ইউনিয়ন বিএনপি, নতুন খয়ের তলা মোড়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, পালবাড়ি ভাস্কর্য মোড়ে ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, পালবাড়ির ট্রাফিক মোড়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, পুরাতন কসবারায় পাড়ায় ৪ ওয়ার্ড বিএনপি, যুবদল ছাত্রদল, মুজিব সড়কের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, ওয়াই ডব্লিউসিএ’র মাঠে ৫ নম্বর ওয়ার্ড যুবদল, রেলগেট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৬ নম্বর ওয়ার্ড যুবদল, রেলগেট তেতুল তলা এলাকায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, রেল বাজার এলাকায় ৬ নম্বর ওয়ার্ড যুবদল, পূর্ব বারান্দী মোল্লাপাড়া এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপি, আর এন রোড নতুন বাজার ২ নম্বর ওয়ার্ড বিএনপি, আর এন রোড বিএনপি যুবদল,  ছাত্রদল, নাজির শংকুরপুর এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা ট্রাক শ্রমিক দল, কিসমত নওয়াপাড়া এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া দিন অনিন্দ্য ইসলামত অমিত যশোর মাগুরা-মহাসড়কের পাশে কিসমত নওয়াপাড়া এলাকায় বৃক্ষরোপণ করেন।

দিনব্যাপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেহম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো ইসহক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,  সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ছাত্রদলের কর্মী সভা

    October 27, 2026

    প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

    October 27, 2026

    ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.