অভয়নগর সংবাদদাতা
‘আমার একমাত্র মেয়ে লামিয়া খাতুন (১৪) বাড়ি থেকে বেরিয়ে এখনও ফিরে আসেনি। মানসিক ভারসাম্যহীন মেয়েটি কোথায় আছে, কি খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে তাও জানিনা। প্রায় এক মাস হতে চলেছে অথচ মেয়ের সন্ধান মেলেনি।’
যশোরের অভয়নগর উপজেলা থেকে নিখোঁজ লামিয়া খাতুনের মা রুমিছা বেগম এভাবেই কথাগুলো বলছিলেন আর আর্তনাদ করছিলেন। একপর্যায়ে তিনি বলেন, আকিজ জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ওই মা মিলের পেছনে পৌরসভার বাইপাস সড়ক সংলগ্ন দুর্গাপুর গ্রামে জহুর সরদারের বাড়িতে ভাড়া থাকেন। গত ১ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একমাত্র মেয়ে লামিয়া খাতুন (মানসিক ভারসাম্যহীন) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।
তিনি আরো বলেন, নিখোঁজ হওয়ার সময় মেয়ের পরনে ছিল কুসুম রঙের জামা, পায়জামা, ওড়না। পায়ে ছিল গোলাপী রঙের স্যান্ডেল। তার গায়ের রঙ ফর্সা, কম কথা বলে, উচ্চতা- ৪ ফুট ৬ ইঞ্চি, মাথায় চুল ছিল না (টাক), মুখমন্ডল- লম্বাটে। এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত লিখিত অভিযোগ করা হয়েছে। সন্ধান পেলে যোগাযোগ করুন- রুমিছা বেগম ০১৭৩৮-৯৬০০১২ অথবা নিকটস্থ থানায় হস্তান্তর করার অুনরোধ করা হয়েছে।
শিরোনাম:
- জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
- হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র্যাবের অভিযানে গ্রেপ্তার
- যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
- ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
- বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
- পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
- ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
- যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
