Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন
  • বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য
  • যশোরের ঐতিহাসিক মহসিন ইমামবাড়ী রক্ষায় মানববন্ধন
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে যশোরে সড়ক সংস্কার কাজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • জাল প্যাথলজি রিপোর্টের সংবাদে যশোর জেনারেল হাসপাতাল তোলপাড়
  • যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে হত্যার আসামি শতাধিক
  • ‘যশোর শহরের জলাবদ্ধতা নিরসনে করণীয়’ গোলটেবিল বৈঠক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, July 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পদ্মাসেতু রেল প্রকল্প যশোর-ঢাকা পাঁচটি ট্রেনসহ ছয় দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

কাফনের কাপড় পরে আন্দোলনে নামার হুশিয়ারি
banglarbhoreBy banglarbhoreJune 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
যশোর জংশন থেকে পদ্মাসেতু রেল হয়ে চারটিসহ ঢাকায় ৫টি ট্রেন যাতায়াতের দাবিতে আন্দোলনে নেমেছে যশোরবাসী। দাবি আদায়ের লক্ষে রোববার বেলা ১১টায় যশোর রেলওয়ে জংশনে দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ প্রয়োজনে কাফনের কাপড় পরে রেললাইন অবরোধের হুশিয়ারি উচ্চারণ করেছেন। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন মাস্টার ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যশোর রেলওয়ে জংশনে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’র এই কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বপ্নের পদ্মাসেতু রেলপ্রকল্পে যশোরবাসীর সাথে প্রতারণা করা হয়েছে। এতদিন যশোর থেকে তিনটি ট্রেন চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ঢাকায় যাতায়াত করতো। কিন্তু পদ্মাসেতু রেলপ্রকল্পের মাধ্যমে যশোরের জন্য মাত্র একটি ট্রেন রাখা হয়েছে। খুলনা-ঢাকার ট্রেন যশোরের সীমান্তবর্তী পদ্মবিলা জংশন হয়ে ঢাকায় যাবে। পদ্মবিলায় গিয়ে যশোরবাসীর পক্ষে এই ট্রেনে যাতায়াত বাস্তবতা বিবর্জিত। পাশাপাশি কোটচাঁদপুর সাফদালপুর এবং মোবারকগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার কোন ট্রেনই থাকছে না। এই সমস্ত সমস্যা চিহ্নিত করে আমরা রেল যোগাযোগ উন্নয়নের স্বার্থে ছয় দফা দাবি ঘোষণা করেছে সংগ্রাম কমিটি। দাবিগুলো হলো, বেনাপোল থেকে ঢাকায় দুটি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে ঢাকার দুটি ট্রেন ও খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন বহাল রাখতে হবে। ঢাকায় অফিস ধরার মতো সময়ে যশোর জংশন থেকে ট্রেন দিতে হবে। আন্তঃনগর ট্রেনে সুলভ বগি এবং ফুল, মাছ ও সবজিবাহী বগি (ভেন্ডার) যোগ করতে হবে। ট্রেনের ভাড়া সহনীয় পর্যায়ে নামাতে হবে। নিবন্ধনের বাইরেও টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং সিনিয়র সিটিজেনদের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার হবে। জরুরি ভিত্তিতে দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন স্থাপন করতে হবে।

বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কৃতি খেলোয়াড় কওসার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিনের সমাবেশে বক্তব্য দেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশিদ, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন সিম্বা, সংগ্রাম কমিটির নেতা আমিনুর রহমান হিরু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জিল্লুর রহমান ভিটু, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, তসলিমুর রহমান, ইলাহদাদ খান, আমিনুল ইসলাম শাহীন, শহিদুল ইসলাম লাল্টু, বিথীকা সরকার, শরিফুজ্জামান আগা খান প্রমুখ। দাবি উপস্থাপন করেন সংগ্রাম কমিটির যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন। দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নেতৃবৃন্দ বলেন, যশোর-ঢাকা ট্রেনের এই ন্যায়সঙ্গত দাবি অবিলম্বে বাস্তবায়িত না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। প্রয়োজনে কাফনের কাপড় পরে রেললাইনে আত্মাহুতি দেবেন। সমাবেশ শেষে যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান ও যশোরের জেলা প্রশাসক মো. আবরাউল হাছান মজুমদারের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দু’জনেই স্মারকলিপি গ্রহণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

July 31, 2026

মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন

July 31, 2026

বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.