Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী
  • প্রেমের টানে মালয়েশিয়া  তরুণী যশোরে এসে বিয়ে
  • প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’
  • সড়ক-সেতু থেকে হাসপাতাল, উন্নয়নের নতুন পথে যশোর
  • যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
  • যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেট কার জব্দ
  • যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ,দুই শ্রমিক আহত
  • যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেমের টানে মালয়েশিয়া  তরুণী যশোরে এসে বিয়ে

banglarbhoreBy banglarbhoreNovember 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে যশোরের শার্শা উপজেলার এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি নামে এক মালয়েশিয়ান তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের পরিণতি ঘটেছে বিয়ের মাধ্যমে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর সোহাগের বাড়ি যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে। দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। একপর্যায়ে ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন নূর হায়াতি।

সম্প্রতি ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও আত্মীয়-স্বজন।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দুই দেশের দুই মানুষের পরিচয় থেকে ভালোবাসা, আর সেই ভালোবাসার পরিণয়ে নতুন সংসার শুরু—এমন ঘটনায় এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন উপস্থিত অতিথি ও এলাকাবাসী।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী

    November 28, 2026

    প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’

    November 28, 2026

    সড়ক-সেতু থেকে হাসপাতাল, উন্নয়নের নতুন পথে যশোর

    November 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.