Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে যুবদলের মিছিল
  • চৌগাছায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা গুরুতর
  • পানি নিস্কাশনের ড্রেন বন্ধ : শার্শায় দুই শিক্ষা প্রতিষ্ঠানসহ চল্লিশ পরিবার পানিবন্দি
  • দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মাগুরায় যুবদল-ছাত্রদলের সমাবেশ
  • চৌগাছায় ইয়াবাসহ গ্রেফতার ২
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৫, ২০২৫

পাঁচ দফা দাবিতে যশোরে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার ও রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ যশোর জেলা। বুধবার মিছিল শেষে জেলা প্রশাসকের মাধমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
দাবিগুলো হল, জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাউন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা। জন-আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বির্নিমাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুর্নগঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম-খুন ও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ভূয়া নির্বাচনে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।
বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি এবিএম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, যুব অধিকার পরিষদ যশোর জেলা সভাপতি রুবেল হুসাইন, সাধারণ সম্পাদক শেখ আপন মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক এমদাদ হুসাইন, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিএম রাজু মিয়া, শ্রমিক অধিকার পরিষদ,যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, ছাত্র অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক নাসিম রেজা প্রমুখ।

যশোরে গণঅধিকার পরিষদের স্মারকলিপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে যুবদলের মিছিল

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা গুরুতর

পানি নিস্কাশনের ড্রেন বন্ধ : শার্শায় দুই শিক্ষা প্রতিষ্ঠানসহ চল্লিশ পরিবার পানিবন্দি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.