নড়াইল সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা শহরে এ ঘটনা ঘটে। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে শাহিন ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
