বাংলার ভোর প্রতিবেদক :
ভৈরব নদের পরিবেশ, স্বাভাবিক পানিপ্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ‘ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে।
নদটি দূষণ, অবৈধ দখল ও ভরাটের হাত থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিত নাগরিক উদ্যোগ গড়ে তোলাই এ পরিষদের মূল লক্ষ্য।
ডা. সাদিয়া মনোয়ারা ঊষার প্রচেষ্টায় ভৈরব নদের প্রবাহ সচল করার যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং এ নিয়ে যে জনমত গড়ে উঠেছে, তা কাজে লাগিয়ে নদটিকে আগের রূপে ফিরিয়ে আনার প্রত্যয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
এদিকে, পরিষদের উদ্যোগে আগামী শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এতে স্থানীয় বাসিন্দা, তরুণ সমাজ, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
