পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে ‘আগামী প্রজন্ম কে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জাকারিয়া, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, রেডক্রিসেন্ট সোসাইটির ইলিয়াস শাহ ও সিপিবি পৌর টিম লিডার কবির উদ্দিন সরদার। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সিপিবির টিম লিডার এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
- যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
- বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক
- যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ (ভিডিও সহ)
- যশোর সদরে নবনিযুক্ত শিক্ষা কর্তাকে ফুলেল শুভেচ্ছা
- যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
- তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
- চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮
