Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিটা নাগরিকের জন্মনিবন্ধন জরুরি : জেলা প্রশাসক

ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ সভা
banglarbhoreBy banglarbhoreMarch 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ, সরকারি সেবাসমূহের প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, এদেশে জন্ম গ্রহণ করা প্রতিটা নাগরিকের জন্মনিবন্ধন জরুরি। এ কারণে, এই সনদ দিয়ে দেশের সকল সরকারি বেসরকারি সুবিধাদি তিনি ভোগ করতে পারবেন।

‘যার জন্ম সনদ নেই, তার মৃত্যুসনদও থাকবে না’ তখন ওয়ারেশ কায়েম সনদও করা যাবে না। এসব জটিলতা থেকে মুক্তি পেতে প্রত্যেক মা-বাবাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সকল হাসপাতাল ক্লিনিকগুলোকে সচেতন হবার আহবান জানান তিনি।

প্রধান অতিথি আরো বলেন, গত বছরের তুলনায় এবারের রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রয়েছে। বিদ্যুতের ঘাটতি কমে গেছে, মানুষ এখন স্বস্তিতে চলাফেরা করতে পারছে। এসবই সম্ভব হয়েছে দেশ থেকে টাকা পাচার বন্ধ হওয়ার কারণে। তিনি বলেন, রুটিন অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে সরকারকে কাজ করার পরিবেশ দিতে হবে। কোন ভাবেই বিশৃংঙ্খলা কাম্য নয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার নাবিদ হোসেন, ঝিকরগাছা পৌর প্রশাসক ও এসি ল্যান্ড নাভিদ সারওয়ার ও ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।

সভায় আরো বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হোসেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক আখি খাতুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, নির্বাসখোলা ইউনিয়ন প্রশাসক আইসিটি অফিসার মাইনুল ইসলাম ও গদখালী গ্রাম পুলিশ ইউনুস আলী।

শেষে উপজেলার সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের হাতে জেলা প্রশাসক ভালো কাজের পুরস্কার তুলে দেন।

জেলা প্রশাসক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.