Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
  • যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
  • যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
  • তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
  • যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
  • বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
  • লোহাগড়ায় ২৫শ’ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘বিদ্রোহি কবির সাহসী উচ্চারণ এখন গোটা বিশ্বময়’

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর আয়োজিত আলোচন সভায় আলোচকরা বলেছেন বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল বিদ্রোহী কবির নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায়। আতংকে কেঁপে উঠেছিল বৃটিশরাজের তখ্তে-তাউস। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। কাজী নজরুল ইসলাম সকল অনাচারের বিরুদ্ধে যুগে যুগে বিরাজমান। সেই নজরুল চেতনাকে দেশ জাতি তথা বিশ্বময় ছড়িয়ে দিতে “অগ্নিবীণা” কাজ শুরু করে যাচেছ।

এদিন বিকেল সাড়ে ৫ টায় যশোরের বি সরকার মেমোরিয়াল হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতাহার রহমানের সভাপতিত্বে আরো আলোচনা করেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপ সচিব আব্দুল খালেক, অগ্নিবীণার সহসভাপতি শিক্ষক নেতা নজরুল ইসলাম বুলবুল অ্যাডভেকেট আফরোজা বেগম, স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণার সাধারণ সম্পাদক রুমানা খান চৌধুরী, নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।

আলোচকরা বলেন, বিদ্রোহী কবির অকুণ্ঠ সাহসী উচ্চারণ এখন গোটা বিশ্বময়‘আমি চির বিদ্রোহী বীর,/ বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির-উন্নত শির। বৃটিশ শাসকরা কবি নজরুল নামে ‘রাজদ্রোহের’ মামলা, অতঃপর এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে ‘বিদ্রোহীকে’ জেলে আটকিয়ে রক্ষা পেতে চাইলেন। অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন তিনি। নজরুল চর্চা বাড়ানোর উপর জোর দেন তারা।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শফিকুল ইসলাম নাসিমা ফেরদৌসী, রুমানা খান চৌধুরী, কতুব উদ্দিন বিশ্বাস, আমিনুল ইসলাম লাভলু, লাভলী ঘোষ, শারমিন সুলতানা, ফাতেমা পারভীন,আব্দুস সাত্তার প্রমুখ।
আলোচনার পর নজরুলের উপর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শেষে কাজী নজরুল ইসলামের জীবন অবলম্বনে নাটক ঝিলমিল মঞ্চস্থ করা হয়। অনুষ্ঠান সাজসজ্জা ও নাটক পরিচালনায় ছিলেন অগ্নিবীণার নাট্য সম্পাদক স্বপন দাশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

    November 14, 2026

    যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা

    November 14, 2026

    যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.