Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  • হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
  • বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
  • মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিয়ের প্রলোভনে এক প্রবাসী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreজুন ২৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এক প্রবাসী নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ ও টাকা আত্মসাৎ করেছে। এঘটনায় ওই নারী যশোর আদালতে ধর্ষকের বিরুদ্ধে মামলা দিয়েছে। আদালতে দেয়া অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেছে থানা পুলিশ।

ঘটনায় ভুক্তভোগী বাদী থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহণ করেনি। তাই বাদী বাধ্য হয়ে গত ৬ জুন যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক গোলাম কবীরের নির্দেশে ২৭ জুন মামলাটি রেকর্ড করা হয়। মামলার আসামি রাসেল যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার নবীনুর ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়াটিয়া ও শাহাদৎ হোসেনের ছেলে।

বাদী সদর উপজেলার চাদপাড়া গ্রামের বাসিন্দা। মামলার বাদী গত ২০২১ সালে কাতার গিয়ে এক বছর চাকরি করে টাকা পয়সা নিয়ে দেশে ফিরে আসেন। আসামি রাসেল তাদের পূর্বপরিচিত এবং দূরসম্পর্কের আত্মীয় হয়। বিদেশ থেকে আসার পরে বাদীর খোঁজখবর নেয় রাসেল। এভাবে কিছুদিন পর রাসেল তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বিয়ে না হলেও দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ মাস ধরে বাদীকে বিয়ে করবে বলে বিভিন্ন সময় এবং বিভিন্নস্থানে নিয়ে বাদীর সাথে শারীরিক সম্পর্ক করে রাসেল। তাছাড়া বিভিন্ন সময় রাসেল বাদীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

কিন্তু বিবাহ শারীরিক সম্পর্ক করার ফলে বারে বারে রাসেলকে বিয়ের প্রস্তাব দেয়া হলেও তিনি রাজি হননি। সর্বশেষ গত ২৪ জুন বিকেল ৫টার দিকে রাসেল বাদীর পিতার বাড়িতে যায়। এ সময় সেখানেও তাকে ধর্ষণ করে। কিন্তু ওই সময় আশপাশের লোকজনের উপস্থিতিতে রাসেলকে বিয়ের জন্য বলা হলেও তিনি কোন গুরুত্ব দেয়নি। এসময় তার কাছে পাওনা দুই লাখ টাকাও দিতে ফেরৎ দিতে পারবেনা বলে রাসেল চলে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন বাদী।

ফলে এই ব্যাপারে কোতোয়ালি থানায় গেলে মামলা নিতে অনিহা প্রকাশ করে পুলিশ। বাদী বাধ্য হয়ে তিনি গত ৬ জুন আদালতে অভিযোগ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

এপ্রিল ১৯, ২০২৬

হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৯, ২০২৬

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.