মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সাঈদুর রহমান (৭৫) নামে এক মাধ্যমিক বিদ্যালয় কর্মচারী নিহত হয়েছেন। সোমবার সকালে খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চী পুরাতন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদুর রহমান হেলাঞ্চী গ্রামের মৃত গহর আলী মোড়ল ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সোমবার বেলা ১১ দিকে হেলাঞ্চী বাজার থেকে পায়ে হেটে বাড়িতে ফিরছিলেন সাঈদুর। পথে পিছন দিক থেকে এসে একটি মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহতের ছেলে রবিউল আলম জানান, সাঈদুর রহমান হেলাঞ্চী কৃষ্ণবাটী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ বলেন, মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় সাঈদুর রহমান নিহত হয়েছেন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ এবিএম মেহেদি মাসুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
শিরোনাম:
- যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের
- ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ
- পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়
- শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
- ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
- শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
- মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
