Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreMarch 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীরা পাল্টা-পাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রথমে সোমবার সকালে উপজেলার ভৈরবা বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন বিএনপি। পরে বিকেল ৩টায় পূর্ব ঘোষিত কর্মসূচিতে ভৈরবা বাজারে প্রতিবাদ সভা করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এর আগে রোববার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর ইউনিয়ন মহিলা শাখার উদ্যোগে আলোচনা সভায় হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। এতে ওই দিন থানায় মামলা ও সংবাদ সম্মেলন করেন জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা এবং পরের দিন ভৈরবা বাজারে প্রতিবাদ সভার ঘোষণা দেন। এদিকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপি।

সংবাদ সম্মেলনে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান সোজা লিখিত বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর নারী কর্মীদের উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সাথে বাক-বিতণ্ডা হয়। এ বিষয়কে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপির নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সংশ্লিষ্টতা নেই।

এদিকে বিকেল ৩টায় ভৈরবা বাজারে নারী কর্মীদের আলোচনা সভায় স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সভা করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় উপজেলা আমির ফারুক আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান ফকির আহমেদ, লুৎফর রহমান প্রমুখ।

নায়েবে আমির মতিয়ার রহমান বলেন, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা কেউ আইন হাতে তুলে নেবেন না তবে কেউ আঘাত হানলে তার জবাব দিতে হবে ভুল করবেন না। আপনারা সতর্ক থাকবেন। অন্যরা নিজেরা মারামারি করে আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারে। নারী কর্মীদের আলোচনা সভায় যারা হামলা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এবং যারা এমন ন্যাক্কারজনক কাজ করেছেন তাদের এ কাজ থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।
##

মহেশপুরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.