Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে শালিসে পিটিয়ে হত্যা, কর্মী দাবি করে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ

সংবাদ সম্মেলনে দোষ অস্বীকার জামায়াতের
banglarbhoreBy banglarbhoreMarch 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে জাফর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে বিচার শালিসে পিটিয়ে হত্যার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জীবননগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাফর হোসেন ওই গ্রামের জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে সামান্ত চারাতলাপাড়ার খেলাফত আলীর ছেলে আব্দুল আলীকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে মামলা করেছেন।

নিহতের স্ত্রী জানান, এজাহারের ৪নং আসামি আব্বাস আলীর লাগানো গাছ জমি মাপামাপির পর জাফর হোসেনের অংশে চলে আসে। এরপর আট বছর আগে জাফর হোসেন ওই গাছ কেঁটে বিক্রি করেন। দীর্ঘ বার বছর পর ঢাকা থেকে সপ্তাহ খানেক আগে স্বপরিবারে গ্রামের বাড়িতে ফেরেন জাফর হোসেন। ঘটনার দিন রাতে শালিস বিচারের নামে বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যান আসামিরা। বিচার শালিসের একপর্যায়ে জাফর হোসেনকে মারপিট করা হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এদিকে নিহত জাফর হোসেনকে নিজেদের দলীয় কর্মী দাবি করে শুক্রবার বিকেলে সামন্তায় লাশ নিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। জাফর হোসেনের খুনি জামায়াত নেতাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপিত আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একই সময়ে উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে দোষ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংবাদ সম্মেলনের জামায়াতের উপজেলা আমির ফারুক আহম্মেদ বলেন, জীবননগর পাড়ার আব্বাস আলী ও তার খালতো ভাই জাফর হোসেনের সাথে পূর্বের গাছ কাটা নিয়ে বিরোধ মিমাংসার জন্য গ্রাম্য শালিস বাসানো হয়। তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাতাতি ও ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। এতে জাফর হোসেন মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলে মারা যান। জাফর হোসেন আওয়ামী লীগের কর্মী ছিলেন। কিন্তু বিএনপি রাজনৈতিক ফায়দা লুটার জন্য জামায়াতের নেতা কর্মীদের উপর দোষ চাপিয়ে মিথ্যা মামলা দিয়েছেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।

মহেশপুরে শালিসে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.