Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreMarch 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে মাগুরার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মো. হুসাইন, মাগুরা মেডিকেলের ইন্টার্ন ডাক্তার দীপ্ত দেব, শেষ বর্ষের ছাত্র নইমুল হোসেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন ফ্যাসিবাদি শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা একটি নিরাপদ মেডিকেল ক্যাম্পাস মাগুরাকে উপহার দিতে পেরেছি। সেই ফ্যাসিবাদি শক্তিসহ স্বার্থান্বেষী কিছু মহলের যোগসাজশে মাগুরা মেডিকেল কলেজ ধ্বংসের পাঁয়তারা করছে। কলেজের প্রথম ব্যাচ যখন ইর্ন্টানশিপে প্রবেশ করেছে, মাগুরার মানুষের দীর্ঘ অপেক্ষার পর যখন সাধারণ মানুষ মেডিকেলের সুবিধা পেতে শুরু করেছে, তখন একটি কুচক্রি মহল মাগুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাগুরা মেডিকেল কলেজ দুইবার প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও গত সাত বছর ধরে মাগুরা মেডিকেল কলেজের নানা অর্জন রয়েছে। আমরা ষড়যন্ত্রকারিদের বলতে চাই মাগুরার মানুষ আপনাদের সেই ষড়যন্ত্র রুখে দেবে। সংবাদ সম্মেলনে বক্তারা মাগুরার স্বাস্থ্য খাতকে ব্যহত করার পায়তারা না করে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীর আহবান জানান। তা না হলে মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।

সংবাদ সম্মেলন শেষে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ভায়না মোড়ে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদানসহ ৩০ মিনিট প্রতিকী মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।

মানববন্ধন ষড়যন্ত্রের প্রতিবাদ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ

    September 19, 2026

    প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.