Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মামার দাফন শেষে বাড়ি ফেরা হলো না তাদের-

banglarbhoreBy banglarbhoreMay 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের কেশবপুরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে যশোর-চুকনগর সড়কের আলতাপোল তালতলা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারীর বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)। তাদের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জোহন সিংহের মামা সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে মারা যান। বুধবার বিকেলে জোহন ও তার প্রতিবেশী সুভাষ মোটরসাইকেল যোগে মামার দাফন অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান। দাফন শেষে রাতে তারা একই মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে কেশবপুরের আলতাপোল তালতলা নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং জোহন ও সুভাষ রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহত দুজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত জোহন সিংহ ও সুভাষ সরকারের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকের মাতম। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। খ্রিস্টান সম্প্রদায়সহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।

কেশবপুর ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী জানান, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় দুটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.