Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ
  • ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন
  • অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন
  • আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক
  • যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ওএমএস ডিলার আছাদুজ্জামান জিদানের বিরুদ্ধে সুবিধাভোগিদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ
  • যশোর জোনে ২৬শ’ কৃষক প্রণোদনার আওতায় তুলা চাষে সম্ভাবনার হাতছানি
  • খুলনার ৮ হত্যাসহ ১২মামলার আসামি চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার
  • সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি কৃষক খেতমজুর সমিতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তিযোদ্ধার ভাতা বন্টনে ওয়ারেশ ফাঁকির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreজুলাই ৪, ২০২৪No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা:
মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধার ভাতা বন্টনে ওয়ারেশদের ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সকল ভাতাভোগীদের পক্ষে জাহানারা বেগম রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় ছয় সন্তান রয়েছে। বড় সন্তান মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি এ ভাতা পাবেন না। তাছাড়া তার ৫ সন্তান মাহফুজুর রহমান, মাছুদার রহমান, রিজিয়া খাতুন, শামসুন নাহার ও জাহানারা বেগম। কিন্তু তারা সকলেই ওয়ারেশ হলেও শুধুমাত্র মাসুদার রহমানের নামে ব্যাংক একাউন্ট থাকায় তার একাউন্টেই ভাতার টাকা ঢুকেছে। এক্ষেত্রে সকল ভাই-বোনদের মাঝে ভাতার টাকাটা বন্টন না হওয়ায় ভাতাভোগী অন্য সদস্যরা বঞ্চিত হচ্ছেন।অভিযোগপত্রে এ বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভাতা প্রদান স্থগিতেরও আবেদন করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী জাহানারা বেগম বলেন, আমার মা নতুন গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা ৬ ভাই-বোন। কিন্তু আমাদের সকলকে বাদ দিয়ে বড় ভাই মাহবুবুর রহমান শুধুমাত্র আমাদের এক ভাই মাছুদার রহমানের নামে ব্যাংক একাউন্ট খুলেছেন।

এ বিষয়ে মো. মাছুদার রহমান বলেন, শুধুমাত্র আমার নামে ব্যাংক একাউন্ট থাকায় ভাতার টাকাটা আমার ব্যাংক একাউন্টে এসেছে। আমাদের সকল ভাই-বোন এ ভাতার প্রাপ্য অধিকার রয়েছে। আমিও চাই আমাদের সকল ভাই-বোনের মাঝে ভাতার টাকাটা সমানভাবে বন্টন হোক।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, আমার মাকে মুক্তিযোদ্ধা করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। ওই সময় একজনকে পাওয়ার দেয়ার প্রয়োজন ছিল। আমার ভাই মাছুদার রহমানকে পাওয়ার দিয়েছিলাম। এখন সবাই ফর্ম পূরণসহ নিয়ম অনুয়ায়ী একাউন্ট করুক, ভাই-বোন সকলে ভাতার টাকা পাবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ

ডিসেম্বর ৯, ২০২৫

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন

ডিসেম্বর ৯, ২০২৫

অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

ডিসেম্বর ৯, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.