যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাব’ নামে একটি স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক ক্লাবের কমিটি গঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উক্ত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসরাফিল হোসাইন রাফি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩য় বর্ষের শিক্ষার্থী পথিক হোসেন।
গত ১৪ সেপ্টেম্বর ডা. এম. আর. খান মেডিকেল সেন্টার ভবনের ষষ্ঠ তলায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সকল শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও এন.এইচ.এস. ক্লাবের প্রতিষ্ঠাতা, প্রফেসর ড. তানভীর ইসলাম ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বেই ১৩ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিমঝিম সিংহ (৪র্থ বর্ষ) ও তানভীর হাসান (৩য় বর্ষ)। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এনায়েতুল্লাহ্ (৩য় বর্ষ) ও রাকিব হোসেন (২য় বর্ষ), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হামিদ সুমন (২য় বর্ষ), ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ (২য় বর্ষ), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (৪র্থ বর্ষ), দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম শ্রাবণ (১ম বর্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার বেপারী (১ম বর্ষ) , নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা মণি (২য় বর্ষ)।
শিরোনাম:
- উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
- গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান
- যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা
- গরু-ভেড়ার অবাধ বিচরণ আশাশুনি-বুধহাটা সড়কে
- পোফ’র রজত জয়ন্তী উদযাপন
- বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় : গাছের ডাল ছাঁটার নামে বড় লগ কাটার অভিযোগ
- যশোরে ধানক্ষেত থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
- মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া