Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন
  • জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী
  • প্রেমের টানে মালয়েশিয়া  তরুণী যশোরে এসে বিয়ে
  • প্রান্তিক মানুষের না-বলা গল্পে আইডিয়ার ২৬৮তম ‘ফ্রাইডে মিল’
  • সড়ক-সেতু থেকে হাসপাতাল, উন্নয়নের নতুন পথে যশোর
  • যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়ে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

banglarbhoreBy banglarbhoreNovember 28, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
সত্য, বস্তুনিষ্ঠতা ও মানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দৈনিক বাংলার ভোর। জাকজমকপূর্ণ আয়োজন, প্রাণবন্ত আলোচনা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শনিবার প্রেসক্লাব যশোরের পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা, সত্যনিষ্ঠ সাংবাদিকতা, সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ। দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক তৌহিদ মনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, তৃণমূল জাগপার প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন অমিত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম আক্তার ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, গত ১৭ বছর গণমাধ্যমের স্বাধীনতা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন চাপ ও নিয়ন্ত্রণ ছিল। ডিজিএফআই বলে দিত, কোন সংবাদ প্রকাশ করা যাবে আর কোনটি করা যাবে না। সেই পরিস্থিতি থেকে সংবাদপত্র এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এই স্বাধীনতার যথাযথ ব্যবহার করে সত্যকে তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।

তিনি বলেন, ‘আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। এসব অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদপত্রের লেখনী মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এবং সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করে।’

বাংলার ভোরের চতুর্থ বর্ষে পদার্পণকে আনন্দের উল্লেখ করে তিনি বলেন, অনেক পত্রিকা দ্বিতীয় বর্ষপূর্তি পর্যন্ত পৌঁছাতে পারে না। সেখানে বাংলার ভোর তিন বছর পেরিয়ে নতুন বর্ষে পদার্পণ করেছে, এটি নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। একটি সংবাদপত্রের পথচলায় পাঠকের আস্থা, সাংবাদিকদের নিষ্ঠা ও কর্মীদের পরিশ্রম সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে ধারণ করে বাংলার ভোর আগামী দিনেও এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সংবাদপত্র শুধু খবর প্রকাশের মাধ্যম নয়, মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। সাংবাদিকদের কাজ কেবল ঘটনা তুলে ধরা নয়, ঘটনার গভীরে গিয়ে সত্য অনুসন্ধান করা এবং মানুষের কথা তুলে ধরা। সংবাদ প্রকাশের ক্ষেত্রে নৈতিকতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। জনস্বার্থ, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে।

যশোরের উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, এলাকার সমস্যা, উন্নয়ন, জনদুর্ভোগ ও সম্ভাবনার খবর মানুষের সামনে তুলে ধরতে সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম। বাংলার ভোর আগামী দিনেও মানুষের পাশে থেকে ইতিবাচক, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মী ও সংশ্লিষ্ট সবাইকে চতুর্থ বর্ষে পদার্পণের শুভেচ্ছা জানান এবং পত্রিকা সংশ্লিস্টদের পাশে সবসময় থাকার ও সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সংবাদপত্রের মূল শক্তি পাঠকের বিশ্বাস ও আস্থা। এই আস্থা ধরে রাখতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে। সমাজের অসংগতি, জনদুর্ভোগ ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগগুলোও সংবাদে গুরুত্ব দিতে হবে। বাংলার ভোর আগামী দিনে আরও সমৃদ্ধ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী, পাঠক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তিন বছরের পথচলায় পাঠকের ভালোবাসা, সহযোগিতা ও আস্থা পত্রিকাটির অন্যতম প্রেরণা। নানা প্রতিকূলতার মধ্যেও জনস্বার্থের সংবাদ তুলে ধরার অঙ্গীকার নিয়ে বাংলার ভোর এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখা এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। দিনভর শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে চতুর্থ বর্ষে পদার্পণের আয়োজন শেষ হয়।

এ সময় বাংলার ভোর সম্পাদকের শ্রদ্ধে মা শামছুন্নাহার মিরা, একমাত্র সৈয়দা জিশান বিনতে শামস, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংবাদিক শহীদ জয়, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি, উদীচীর সদস্য রিয়াদ রহমান প্রমুখ। সভা সাঞ্চলনা করেন শাহেদ নেওয়াজ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে আ. লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

    November 29, 2026

    যশোরে দুই দিনব্যাপি উদ্যোক্তা সম্মেলন ও মেলা উদ্বোধন

    November 29, 2026

    ভবদহ সমস্যার স্থায়ী সমাধান জনগণের মতামতেই হবে: তিন মন্ত্রী

    November 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.