Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর
  • সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না
  • সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ
  • যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
  • চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
  • এইচএসসিতে অকৃতকার্য : মাগুরায় একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যা
  • যশোর ক্রীড়া লেখক সমিতি : নতুন সভাপতি কালু, সম্পাদক মুকুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে উত্যক্তর প্রতিবাদ করায় হামলা ভাংচুর ও ঘরে আগুন ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় চিহ্নিত সন্ত্রাসীরা যশোর সদরের বাহাদুরপুর পশ্চিমপাড়ার এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার ১৯ আগষ্ট রাতে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওই গ্রামের উজ্জল শেখের স্ত্রী সোনিয়া বেগমের পিটিশন নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেন। মামলায় আসামি করেন, প্রতিবেশী মকবুল হোসেনের ছেলে জামাল হোসেন।

মামলায় বাদি উল্লেখ করেন, আসামি জামাল হোসেন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। বাদি ও আসামীর বাড়ির পাশাপাশি। বাদি তার ৩ মেয়ে সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছে। বাদির স্বামী ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। বাদীর বড় মেয়ে ফারজানা ইয়াসমিনকে (১৮) দীর্ঘদিন ধরে আসামি জামাল হোসেন উত্যক্ত করে আসছিল। বাদি ও তার স্বামী উত্যক্ত না করার জন্য আসামীকে শত অনুরোধ সত্বেও রাস্তাঘাটে, কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করতে থাকে। গত ৪ আগষ্ট জামাল হোসেনের অভিভাবকদের উত্যক্তের বিষয় জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা বললে জামাল হোসেন বাদির পরিবারের উপর ক্ষিপ্ত হয়। দেশে রাজ নৈতিক সংকটের কারনে ও সুযোগে জামাল হোসেন বাদির বাড়িতে ৫ আগস্ট গভীর রাত আড়াইটার সময় অনধিকার প্রবেশ করে ভাংচুর শুরু করে ক্ষতিসাধন করে।

বাদির বাড়ির শোকেজ, ড্রেসিং টেবিল, আলনাসহ আসবাবপত্র ভাংচুর করে অনুমান ৭০ হাজার টাকা ক্ষতি সাধন করে। পরে ঘরে আগুন ধরিয়ে দেয়। বাদি ও তার মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী ভবিষ্যতে বাদির মেয়েকে অপহরণ, ধর্ষনসহ খুনের হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আগুন নিভে ফেলে। বাদি থানায় মামলা করতে গেলে থানায় মামলা করার পরিবেশ না থাকায় কোর্টে মামলা করার পরামর্শ দিলে আদালতে হাজির হয়ে মামলা করলে আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে মামলা রেকর্ড হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর

    October 31, 2026

    সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না

    October 31, 2026

    সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.