Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৭, ২০২৪

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুদ রানা (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় কারাগার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রানা শহরের জেলরোড পুরাতন ট্যাক্সি স্ট্যান্ড এলাকার বজলুর রহমানের ছেলে ও কাঠেরপুল এলাকার সোহাগের মাংসের দোকানের কর্মচারী। ঘটনার পর কোতোয়ালি পুলিশ কাভার্ড ভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে।

নিহত মাসুদ রানার পিতা বজলুর রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল মাসুদ। পথিমধ্যে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছালে ঢাকা থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই কাভার্ড ভ্যানটি তাকে ধাক্কা দেয়। এ সময় রানা রাস্তার উপরে ছিটকে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ কাভার্ডভ্যান আটক করলেও চালক পালিয়ে গেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আসিফুর রহমান জানান, সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক দুর্ঘটনায় নিহত মাসুদ রানা নামে এক যুবকের মৃতদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে লাশ মর্গে প্রেরণ করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় এক য্বুক নিহত হয়েছে। ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী

শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.