Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছুরিকাঘাতে শান্তিশৃংখলা কমিটির সভাপতি-জামায়াত কর্মী নিহত

banglarbhoreBy banglarbhoreNovember 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শান্তি শৃংখলা কমিটির সভাপতি ও জামায়াত কর্মী আমিনুর সজল মুন্সী (৪২) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরতলী খোলাডাঙ্গা গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল খোলাডাঙ্গা সার গোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে ও স্থানীয় ওয়ার্ডের জামায়াত কর্মী ছিলেন।
জানা যায়, সম্প্রতি গাজির বাজারে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হন সজল। কমিটি গঠন করা নিয়ে তার প্রতিদ্বন্দ্বিরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্বজনেরা জানান, শহরের ধর্মতলা সার গোডাউনের সামনে আমিনুর সজলের স্যানিটারী দোকান রয়েছে। সোমবার মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্য দোকান থেকে বাজারের পাশেই মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে কয়েকজন এসে সজলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে পথচারী ও অন্য ব্যবসায়ীরা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সজলের ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
গাজির বাজার ব্যবসায়ী ও নিহতের ভাগ্নে আব্দুর রহমান বলেন, ‘সম্প্রতি গাজীর বাজারে আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর সজল মুন্সী। তবে একই এলাকার কামরুল ওরফে খোড়া কামরুল এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিলো। সভাপতির সঙ্গে তার পূর্ব বিরোধ ছিলো। সম্প্রতি কামরুল জেল থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েই প্রতিশোধ নিতে এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি।’
যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিছু লোকদের সাথে তার পূর্ব বিরোধ ছিলো। পুলিশ মাঠে বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষেই বিস্তারিত বলা যাবে।’
উল্লেখ্য, আমিনুর সজল মুন্সীসহ গত এক মাসে যশোরে অন্তত ৯টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, সহিংসতা, হামলার ঘটনা। আইনশৃংখলা বাহিনীর নিষ্ক্রিয়তায় বেড়েছে এসব অপরাধ প্রবণতা। এতে জনমনে বিরাজ করছে চরম আতংক। নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

জামায়াত কর্মী নিহত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.