Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকারের কাছে এমপি মিষ্টির পদত্যাগপত্র
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
  • ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর
  • শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
  • আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য
  • যশোর বিসিকে সম্ভাবনার বিপরীতে সংকট, থমকে আছে শিল্পের অগ্রগতি
  • যশোরের মঞ্চে আসছে নতুন নাটক ‘ঘোমটা’
  • সাত আওয়ামী লীগ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দুটি হত্যা মামলার চার্জশিটেও শিমুল ও তার সহযোগিদের নাম

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগর উপজেলার দামুখালীতে সুব্রত মন্ডল ও দত্তগাতিতে খন্দকার রকিবুল ইসলাম হত্যা মামলায় ডিবি পুলিশ আদালতে পৃথক চার্জশিট দিয়েছে। ওই দুই মামলায় চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়াকে অভিযুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চলতি বছরের ৯ মে দেয়া খন্দকার রকিবুল ইসলাম হত্যা মামলার চার্জশিটে অন্য অভিযুক্তরা হলেন খুলনার জামিরা এলাকার জিয়া মোল্লা, মেহেদী হাসান সবুজ, সোলায়মান মোল্লা, রাজু, হৃদয়, দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের জায়েদ হাওলাদার ওরফে জিহাদ হাওলাদার, যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের জিয়াউর রহমান জিয়া, সাইফুল আলম মোল্লা, বুলবুল ও সরখোলা গ্রামের রাজিব মোল্লা।

২০২২ সালের ১২ মে রাত সোয়া ৮টার দিকে খন্দকার রকিবুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে তার বান্ধবী পিয়ারী বেগম ওরফে বর্ষা আহত হন। এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম ১৩ মে অভয়নগর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল জানান, নিহত খন্দকার রকিবুল ইসলাম চরমপন্থি সংগঠনের সদস্য ছিলেন। তিনি ঘের মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ ছিল। তার জন্য প্রতিপক্ষ চরমপন্থিরা ওই এলাকায় সুবিধা করতে পারতো না। এ কারণে পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে ডেকে এনে গুলি চালিয়ে তাকে হত্যা করে প্রতিপক্ষ।

অপরদিকে চলতি বছরের ১৯ মার্চ দেয়া সুব্রত মন্ডল হত্যা মামলার চার্জশিটে অভিযুক্তরা হলেন খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকার শিমুল ভুইয়া, সোলায়মান মোল্লা, দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের জায়েদ হাওলাদার ওরফে জিহাদ হাওলাদার, ইসরাফিল মুন্সী, আরমান মুন্সী, গাজী আরাফাত হোসেন কাইফ, যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামের শ্যামল মন্ডল, পিন্টু হালদার, চলিশিয়া গ্রামের আমিনুর মোল্লা, সরখোলা গ্রামের রাকিবুল ইসলাম রাকিব, শাকিল সরদার, রাজিব মোল্লা, উত্তর সরখোলা গ্রামের সুমন মোল্লা, বুইকারা হাসপাতাল এলাকার রাব্বি হোসেন ও দত্তগাতি গ্রামের সাইফুল আলম মোল্লা।

২০২৩ সালের ১১ জানুয়ারি সকাল ৮টার দিকে অভয়নগর উপজেলার দামুখালীতে মোটরসাইকেল আরোহী দুর্বৃৃত্তরা গুলি চালিয়ে হত্যা করেন সুব্রত মন্ডলকে। এ ঘটনায় নিহতের ভাই অমৃত মন্ডল ১৩ জানুয়ারি অভয়নগর থানায় মামলা করেন। এই মামলা তদন্তকালে ডিবি পুলিশের এসআই শফি আহমেদ রিয়েল চরমপন্থি নেতা শিমুল ভুইয়াসহ উল্লিখিত ১৫ জনের সম্পৃক্ততা পান। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা সুব্রত মন্ডলকে হত্যা করেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে ভারতে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে শিমুল ভুইয়াকে। এই শিমুল ভূইয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন জেলায়। বর্তমানে শিমুল ভূইয়া ঢাকার ডিবি হেফাজতে রয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকারের কাছে এমপি মিষ্টির পদত্যাগপত্র

    October 1, 2026

    ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    September 30, 2026

    ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.