Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৭, ২০২৫

যশোরে দুর্ঘটনায় আহত মাকে দেখে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে দুর্ঘটনায় আহত মাকে দেখে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দুর্ঘটনায় আহত মাকে দেখে হার্ট অ্যাটাক পলাশ ধর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত পলাশ ধর যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী সীমা ধর (৬৫) সোমবার বিকেলে কর্মস্থল থেকে সিএনজি গাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চুড়ামনকাটি নামক স্থানে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্সের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সীমা ধর গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ছেলে পলাশ ধর মাকে দেখতে হাসপাতালে যান। এ সময় মায়ের শরীরের রক্ত দেখে মাথা ঘুরে পড়ে যান পলাশ। তখন মহিলা সার্জারি ওয়ার্ডের লোকজন তাকে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন পলাশ হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

আহত মা দুর্ঘটনা যশোর যুবকের মৃত্যু হার্ট অ্যাটাক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.