Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পিস ও আধুনিক হসপিটালে ভোক্তা অধিকারের জরিমানা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে যশোর শহরের ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, শহরের মুজিব সড়কের পিস্ হসপিটাল, হরিনাথদত্ত লেনের নোভা মেডিকেল সেন্টার, শহরের দড়াটানা মোড়ের দড়াটানা হসপিটাল, জেল রোডের উত্তরা প্রাইভেট হাসপাতাল ও জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আধুনিক হাসপাতাল।

গতকাল বেলা সাড়ে ১১ টায় মুজিব সড়কের পিস্ হসপিটালে গিয়ে কোনো ডিউটি ডাক্তার পায়নি স্বাস্থ্য বিভাগের টিম। এ জন্য তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ফাঁকা প্যাথলজি রিপোর্টে ডাক্তারের স্বাক্ষরসহ নানা অভিযোগে শহরের হরিনাথ দত্ত লেনের নোভা মেডিকেল সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আধুনিক হাসপাতালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, সিভিল সার্জন ডা. পলাশ কুমার দাস।

শার্শায় বন্ধ তিন ক্লিনিক
যশোরের শার্শায় অনিয়মের অভিযোগে তিনটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল দুপুরে শার্শা উপজেলার নাভারণ হাসপাতাল এলাকায় স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করে এ সিদ্ধান্ত নেয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়মের কারণে বুরুজবাগান (প্রাঃ) জেনারেল হাসপাতাল, পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ক্লিনিকে অপারেশন থিয়েটার সাময়িক ভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিয়েটার সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.