Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘ফ্যাসিজমের শিকড় উৎপাটনে সর্বস্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে’

যশোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা
banglarbhoreBy banglarbhoreJuly 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ফ্যাসিজমের শিকড় উৎপাটন করতে হলে সমাজের সর্বস্তরের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দেখানো শেখানো সংস্কৃতি লালন করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তন অর্থবহ করতে হল আমাদের পর মত সহিষ্ণু হতে হবে। বাংলাদেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, জুলাই সনদ রচিত হতে হবে। যশোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়াা মাহফিলের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দীকি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, এনসিপির জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, লেখক গবেষক বেনজীন খান, শহিদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, শহিদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওশের আলী, শহিদ তৌহিদুর রহমানের পিতা আবদুল জব্বার মোল্লা, আহত জুলাই যোদ্ধা আহাদ হোসাইন, ছাত্র প্রতিনিধি আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জুলাই আন্দোলনের অভিপ্রায়কে সামনে রেখে দেশগঠন, দ্রুততম সময়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ ও আহত পরিবারের সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহানুর রহমান সোহাগ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.