Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২০, ২০২৪

যশোরে পুনশ্চ’র বার্ষিক সনদপত্র বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পুনশ্চ সংগীত বিদ্যায়তন যশোরের শিক্ষার্থীদের বার্ষিক সনদপত্র প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন উপভোগ করেছেন মিলনায়তন পূর্ণ দর্শক।

বিকেল ৫ টায় একাডেমির আর্ট গ্যালারিতে ২২ জন খুদে শিল্পীর চিত্র প্রদর্শনী মধ্যদিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি পিংকু রিতা বিশ্বাস।

যশোরে পুনশ্চ’র বার্ষিক সনদপত্র বিতরণ
সন্ধ্যার পরপরই একাডেমি মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দেড় ঘন্টার মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে হয় আলোচনা সভা। পুনশ্চ যশোরের অধ্যক্ষ আশুতোষ চন্দ্র পালের সভাপতিত্ব এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি পরিষদ বাংলাদেশের সভাপতি অর্ধেন্দু প্রসাদ ব্যানার্জি।

বক্তব্য রাখেন পুনশ্চর সভাপতি পিংকু রিতা বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, নৃত্য বিতানের পরিচালক সঞ্জীব চক্রবর্তী, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও পুনশ্চ যশোরের সাধারণ সম্পাদক পান্না লাল দে।

স্বাগত বক্তব্য রাখেন পুনশ্চ সংগীত বিদ্যায়তনের সম্পাদক সিথি প্রষা দাস। অনুষ্ঠান শেষে সংগঠনের বিভিন্ন বিভাগের ৩০৫ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.