Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
  • চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • মৃত্যুবার্ষিকীতে নয়ন চৌধুরীর কবর জিয়ারত ওয়ার্ড বিএনপির
  • সাংবাদিকদের মব সৃষ্টিকারী বললেন ডা. ডাম্বেল
  • শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreJune 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আফরোজা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এই কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অভয়নগর সার্কেল) জাহিদুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।

তদন্ত কমিটির সদস্য সচিব অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, যেহেতু পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে, সে কারণে পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের কোন গাফিলতি ছিল কিনা তা এই কমিটি তদন্ত করে দেখবে। পুলিশের কোন সদস্যের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১ জুন) গভীর রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নর্থবেঙ্গল রোড এলাকার জলিল মোল্যার স্ত্রী আফরোজা বেগমকে মাদকসহ আটক করার দাবি করে পুলিশ। পরদিন সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান আফরোজা বেগম। তার স্বজনরা দাবি করেন, পুলিশের নির্যাতনে আফরোজা বেগমের মৃত্যু হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের ময়নাতদন্ত বোর্ডের কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুস সামাদ বলেন, ময়নাতদন্ত শেষ হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য এসব আলামত ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই তা সিভিল সার্জনের মাধ্যমে পুলিশ সুপারের কাছে দেয়া হবে।

এদিকে, ময়নাতদন্ত শেষে রোববার রাতেই স্বজনদের কাছে আফরোজা বেগমের মরদেহ হস্তান্তর করা হয়। অভয়নগরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহের দাফন সম্পন্ন হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়

    September 27, 2026

    যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    September 27, 2026

    যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.