Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের
  • ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ
  • পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজমিস্ত্রী বাপ্পি বিশ্বাস (২৭) মারা যান।

একই দিনে যশোরের মণিরামপুর উপজেলার খাকুন্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হোসেন (৩০)। নিহত বাপ্পি বিশ্বাস যশোর সদর উপজেলার দলেননগর গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে। তার চাচাতো ভাই আশরাফুল ইসলাম বিশ্বাস জানান, বাপ্পি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

শনিবার (২৬ এপ্রিল) নিজ গ্রামের আলোকের বাড়িতে কাজ করার সময় ছাদের ওপর বাঁশ কাটছিলেন। এ সময় একটি বাঁশ বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে বাপ্পি বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে কংক্রিটের মেঝেতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বলেন, ছাদ থেকে পড়ে গুরুতর আঘাতের কারণেই বাপ্পি বিশ্বাসের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ধান ঝাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বেল্লাল হোসেন। তিনি ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

মণিরামপুর থানার উপপরিদর্শক মিলন হোসেন জানান, নিজের বাড়ির উঠানে ধান ঝাড়ার মেশিন চালানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্লাল হোসেন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ষবরণ শোভাযাত্রায় সমন্বয়হীনতা : ঐতিহ্যে ছেদ, অভিযোগ সাংস্কৃতিক কর্মীদের

এপ্রিল ১৪, ২০২৬

ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়

এপ্রিল ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.