Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৪, ২০২৫

যশোরে মহাপ্রভূ শ্রী চৈতন্যদেবের ৫৪০তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উদযাপন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নানা আয়োজনে মহাপ্রভূ শ্রী চৈতন্যদেবের ৫৪০তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
এদিন কলেজ ক্যাম্পাসে দোল উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলার সভাপতি দীপাংকর দাস রতন। আরও উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অলোক বসু, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক নীতিশচন্দ্র কর্মকার, এবং সনাতনী বিদ্যার্থী সংসদ যশোর জেলার সাধারণ সম্পাদক সত্যজিৎ মজুমদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এম এম কলেজ সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি গণেশ সাহা। শিক্ষার্থীদের পক্ষে সংগঠনের সাবেক সহ-সভাপতি তনুশ্রী  সিংহ বক্তব্য রাখেন।
বক্তারা শ্রী চৈতন্যদেবের জীবন ও দর্শনের গুরুত্ব তুলে ধরে বলেন, তিনি ভক্তিবাদের প্রচার করে সমাজে প্রেম, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। তারা আরও বলেন, দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটি ভালোবাসা, ভক্তি ও মানবতার প্রতীক।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। যেখানে শিক্ষার্থীরা রঙের আবীর মেখে ভক্তিগীতির সঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠেন।
এর আগে সকালে শহরের বেজপাড়া নিউ গয়ারাম রোড়ে দোল যাত্রা উৎসবের আয়োজন করে বাংলাদেশ ছাত্র-যুব পূজা পরিষদ জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর রামকৃজ্ঞ আশ্রম ও মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পীজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সহ সভাপতি জয়ন্ত বিশ্বাস, দপ্তর সম্পাদক অজয় সিংহ রায়, প্রচার সম্পাদক প্রশান্ত সরকার, কলেজের অধ্যাপক অলোক কুমার বসু, সমাজ সেবক বিশ্বনাথ দত্ত, পূজা পরিষদের নির্বাহি সদস্য মানিক সাহা, সহ কোষাদ্যক্ষ নব কুমার সাহা প্রমুখ। বাংলাদেশ ছাত্র যুব পূজা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক রোহিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অর্ঘ্য শ্রেষ্ঠ দাস।

আবির্ভাব তিথি উদযাপন দোল পূর্ণিমা মহাপ্রভূ শ্রী চৈতন্যদেবের যশোরে ৫৪০তম
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.