Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান
  • যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা
  • প্রায় ১৫ হাজার পুকুরের অস্তিত্ব বিলিন
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
  • চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সৌদি রিয়ালসহ প্রতারকচক্রের পাঁচ সদস্য আটক

banglarbhoreBy banglarbhoreJuly 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সৌদি রিয়াল (সৌদি আরবের মূদ্রা) প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যশোরে পুলিশ। ওই চক্রটি বিভিন্ন লোকজনদের সৌদি রিয়াল দেখিয়ে ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণা অভিযোগে ওই পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন বাগেরহাটের চিতলমারি উপজেলার খাগড়াবুনিয়া গ্রামের প্রভাষ চন্দ্র রায়ের ছেলে প্রণব কুমার রায়।

আটককৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের আব্দুস সাত্তার হোসেন ওরফে একরাম (৪৭), একই উপজেলার চন্ডি দাসদী গ্রামের মোমরেজ ফকির (৫২), আব্দুর রহমান খান সালাম (৫৫), বাগেরহাট সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের এনামুল হক শেখ (৫২) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আলীপুর চড়পাড়া গ্রামের মহিউদ্দিন মাতুব্বর (৪৫)। তারা প্রত্যেকে যশোর শহরের পালবাড়ি এলাকার এলজিইডির অফিসের বিপরীতে নাসির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

বাদীর অভিযোগ, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনিসহ বেশ কয়েকজন নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকার রবিউল ইসলামের চায়ের দোকানের বসে ছিলেন। এ সময় একজন এসে তার কাছে বলে সৌদি ১শ’ রিয়ালের ৫০টি নোট আছে তার কাছে। সেটি ৫০ হাজার টাকায় বিক্রি হবে। বিষয়টি তার সন্দেহ হলে তিনি স্থানীয় পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে এসআই কামাল হোসেন ঘটনাস্থলে যান এবং আসামি মহিউদ্দিনকে আটক করেন।

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানায় আরো সৌদি রিয়াল আছে তার গ্রুপের অন্য সদস্যদের কাছে। তারা পালবাড়ির মোড়ের এলজিইডির আফিসের বিপরীতে নাসির উদ্দিনের বাড়িতে ভাড়া থাকে। পরে পুলিশ তাকে সাথে নিয়ে সেখানে যায় এবং বাকি চারজনকে আটক করে।

সেখানে গিয়ে একশ’ সৌদি রিয়েলের দুইটি নোট, একটি গামছা এবং একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ উদ্ধার করে। পরে ওই পাঁচজনই পুলিশের কাছে স্বীকার করে তারা বিভিন্ন স্থানে সৌদি রিয়াল দেখিয়ে প্রতারনা করে আসছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান

    September 28, 2026

    যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা

    September 28, 2026

    প্রায় ১৫ হাজার পুকুরের অস্তিত্ব বিলিন

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.