Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্বেচ্ছাসেক দলের বিক্ষোভ মিছিল

banglarbhoreBy banglarbhoreAugust 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের জেল রোড হয়ে উপশহর খাজুরা বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা পরিকল্পিত ভাবে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব চালিয়ে বিএনপিসহ আওয়ামী লীগের বিরোধী মতের অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করা হয়। শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়।

এছাড়া গত ১৫ বছরে অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যা করা হয়। প্রতিটি হত্যার মদদ দাতা খুনি শেখ হাসিনা। নৃশংস হত্যাকান্ডে জড়িত খুনি শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় আগ্রাসন বন্ধেরও জোর দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.