Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৪ জেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকদের মানববন্ধন

এমপিওভুক্তির দাবি
banglarbhoreBy banglarbhoreJuly 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে যশোরের আট উপজেলাসহ  ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবেকরা অংশ নেন।

মানববন্ধনে ‘দাবি মোদের একটাই প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও চাই, প্রতিবন্ধী অবহেলা নয়, নায্য অধিকার চাই, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার চাই-সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘শিক্ষানীতির শতভাগ বাস্তবায়নের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা অনিবার্য প্রয়োজন। কিন্তু প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়নি। তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এই দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। কিন্তু বিগত সরকার নানা সময় তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে মানববন্ধনে জানানো হয়।’

মানববন্ধনে সংগঠনটির যশোরের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বলেন, ‘আমরা সারাদেশে প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মাধ্যমে বিগত ৮-১০ বছর ধরে প্রতিবন্ধী শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা কার্যক্রম পরিচালনা করে আসছি।

বিশেষ বিদ্যালয়গুলো মাঠ পর্যায়ে নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়নে শিক্ষা, থেরাপি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ চালিয়ে আসছে বিধায় প্রতিবন্ধীরা পুনর্বাসনসহ অর্থনীতিতে ভূমিকা রাখতে চলেছে। কিন্তু প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও অনুমোদনের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত। তিনি বলেন যশোরে প্রায় ১২ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান পরিবর্তন ও শিক্ষাদানে ১২ শ’ শিক্ষক কর্মচারি রয়েছে। জেলায় ৭৪টি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আজ মানবতার জীবনযাপন করছে। তিনি জানান, সারাদেশে প্রতিবন্ধীদের ১ হাজার ৭৭২টি অস্বীকৃত বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় দুই লাখ নানা ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬০ হাজার।

এমপিওভুক্ত না হওয়ায় এসব শিক্ষক-কর্মচারী আর্থিকভাবে খুবই দূরবস্থার মধ্য দিয়ে দিনযাপন করছেন। অনেকে দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করছেন। তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

হুইল চেয়ারে করে মানববন্ধনে অংশ নেন আবু বক্কর। তিনি যশোরের শার্শার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, ‘আমার দুটি পা নেই। আমি বুঝি প্রতিবন্ধীদের কষ্ট। তাই তাদের জন্য নিজের জমিতে ২০১৭ সালে গড়ে তুলি প্রাথমিক বিদ্যালয়। ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সনদ পাই। আবেদন করার পর থেকে এখনো এমপিও হয়নি। তিনি বলেন, শত শত প্রতিবন্ধীদের শিক্ষিত করছি, তবে আমাদের কোন মূল্যায়ন করেনি সরকার।’

মানববন্ধনে বক্তব্য দিতে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শার্শার শহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি উপজেলার গোপিনাথপুর আব্দুল আওয়াল স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবক। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘প্রতিবন্ধী সন্তানের বাপ হয়ে বুঝি কত কষ্ট আমাদের। গত সরকার আশ্বাস দিলেও, কাজ হয়নি। আমাদের সন্তানেরা বোঝা হয়ে থাকতে চায় না। সরকার তাদের স্বীকৃতি দিক।’

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির যশোরের সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি আব্দুল সালাম, সহ সম্পাদক মুক্তারুজ্জামান, প্রচার সম্পাদক মমতাজ খাতুন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। মিছিলটি দড়াটানা হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.