Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক জোট থেকে প্রত্যাহার দাবি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ( ভিডিও সহ )
  • সুলতান শিশুদের ভালবাসতেন : ‘আনন্দ বাড়ি’ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা
  • যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ অনুষ্ঠিত
  • শার্শায় অ্যাসিল্যান্ড ও ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মনগড়া’ প্রতিবেদনের অভিযোগ, সংবাদ সম্মেলন
  • যশোর জেনারেল হাসপাতালের সিসিইউ দ্রুত চালুর উদ্যোগ : মুস্তাফিজুর রহমান
  • ‘হানি ট্র্যাপে’ ফাঁসিয়ে লুট, যশোরে ৩ জন আটক
  • রাস্তাই যেন যশোরের ডাস্টবিন!
  • মণিরামপুরে বিএনপি নেতা শহীদ ইকবাল ও মিন্টুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর এমএম কলেজে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreJanuary 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মিছিলটি শহীদ আসাদ গেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মী ভাগ্নে সাগর ও তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্লোগানে তারা জানান, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠাই হবে শিক্ষার্থীদের অঙ্গীকার।

সোমবার রাতে এমএম কলেজের শহীদ আসাদ হল এলাকায় দুইজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিল। হলের শিক্ষার্থীরা তাদের নিষেধ করলে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে খড়কী এলাকার ভাগ্নে সাগর তার অনুসারী ৪০-৫০ জন নিয়ে আসাদ হলের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাবেশে শিক্ষার্থীরা ভাগ্নে সাগরসহ সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়।

বক্তারা বলেন, কোনো ক্যাম্পাসে সন্ত্রাস ও অপরাজনীতির স্থান হবে না। ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব ও মাদকমুক্ত। ফ্যাসিস্ট সরকারের মেধাশূন্য রাজনীতি ছাত্র রাজনীতি ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা হুঁশিয়ারি দেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে।

মিছিলে অংশগ্রহণ করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ডা. খন্দোকার এহসানুল কবির, জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, তারা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চায় এবং এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের তৎপরতা এখন সময়ের দাবি।

যশোর এমএম কলেজে হামলার প্রতিবাদে বিক্ষোভ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

সৌদি আরবের সঙ্গে যৌথ সামরিক জোট থেকে প্রত্যাহার দাবি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ( ভিডিও সহ )

August 9, 2026

সুলতান শিশুদের ভালবাসতেন : ‘আনন্দ বাড়ি’ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা

August 9, 2026

যশোরে সুরধুনী সংগীত নিকেতনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ অনুষ্ঠিত

August 8, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.