Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব
  • যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
  • যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
  • যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
  • তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
  • যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
  • বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা ফল ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন:বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ৫

banglarbhoreBy banglarbhoreJanuary 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
যশোর জেলা ফল ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ আজ। নির্বাচনে ১৩ পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ২৪জন। এরমধ্যে ৫জন বিনাপ্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়েছেন। ৮টি পদের বিপরীতে লড়ছেন ১৯ প্রার্থী। যশোর ফলপট্টি মালিক সমিতি কার্যালয়ে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬০৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছেন যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সাইফুল ইসলাম।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিপন, সহসাধারণ সম্পাদক শহিদুল মির্জা, কোষাধ্যক্ষ হাজী শামীম ও ধর্ম বিষয়ক সম্পাদক সালাম মোল্ল্যা।

জানা যায়, ৮ পদের বিপরীতে ভোটে লড়ছেন ১৩জন প্রার্থী। তারা হলেন, সভাপতি পদে এসএম সাইফুল ইসলাম লিটন (আম) ও মনিরুল করিম নান্নু (আনারস)। সহ সভাপতি দুটি পদে ফজলুল হক (বাঘ) মিজানুর রহমান মিজান (টেলিভিশন) ও রবিউল ইসলাম রবু (হরিণ)। দপ্তর সম্পাদক পদে কেএম রওশন জাভেদ (ব্যাট বল) ও মাজেদ মোল্ল্যা (দোয়াত কলম)। প্রচার সম্পাদক পদে মাহফুজ রহমান মফিজ (বই) ও মনিরুল ইসলাম মনির (তালা চাবি)। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মান্নান গাজী (আঙ্গুর), ওলিউজ্জামান মিঠু খন্দকার (মোরগ), রবিউল আলম রবু (ছাতা)। সহ সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল ইসলাম (ফ্যান), বাহাদুর গাজী (কমলা)। ক্রীড়া সম্পাদক পদে নুর আলম (কাপ পিরিস) ও রায়হান কবির (ফুটবল)। কার্যনির্বাহী সদস্য তিনটি পদে লড়ছেন জিলানী জনি (মোমবাতি), নূর আলম (দেয়াল ঘড়ি) ও সোহেল রানা অপু (হাতপাখা)।
যশোর জেলা ফল ব্যবসায়ী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ওলিউজ্জামান মিঠু খন্দকার বলেন, ফলপট্টির ভোট উৎসব মুখর হয়। এবারও উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দেবে। কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই। আশা করা যায় প্রায় সব ভোট কাস্ট হবে। হাতেগোনা কিছু ভোটার অসুস্থতার কারণে হয়ত আসবে না।

মামুন হোসেন নামে একজন ভোটার বলেন, তিন বছর পর পর আমাদের নির্বাচন হয়। যে যার ইচ্ছা খুশি মত ভোট দিতে পারে। এবছর কয়েকটা পদে প্রার্থী না থাকার কারণে বিনাপ্রতিদ্বন্ধিতায় তারা জয় লাভ করেছে। আশা করা যায় ভোট শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।
মাসুদ মোল্ল্যা নামে অন্য এক ফল বিক্রেতা বলেন, এ বছর ভোটে দাঁড়ানোর লোক কম। অনেক জন ভোট করতে চাইনি। আশা করি আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব।

যশোর জেলা ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি পদপ্রার্থী এসএম সাইফুল ইসলাম লিটন বলেন, প্রতি বছরের ন্যায়ে এবছরও ভোট উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটে কোনো কারচুপির সুযোগ নেই। সরকারি কর্মকর্তা একজন প্রধান নির্বাচন কমিশন ও দুইজন সহকারি নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছে। ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

যশোর জেলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব

    November 14, 2026

    যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

    November 14, 2026

    যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.