Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব

সাতক্ষীরায় বিএনপির বিজয় র‌্যালি
banglarbhoreBy banglarbhoreAugust 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পথ সভা ও বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি। বুধবার বিকেলে শহরের মাওয়া চাইনিজ চত্বর এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, যে কোন মূল্যে এই জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাক্সক্ষা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ  করে তিনি বলেন, এই বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন আপসহীনভাবে সংগ্রাম করে গেছেন। আমি তার জন্য ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে সংগ্রাম করেছি, রক্তাক্ত হয়েছি, তার আদর্শ থেকে আজও পর্যন্ত আমি বিচ্যুতি হইনি। তাই আসুন সকলে মিলে মিশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে।

এ সময় তিনি সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপি নেতা আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী এবং ডা. মনিরুজ্জামান।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, বিএনপি নেতা আব্দুস সালাম মধু, জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্যসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি বিজয় র‌্যালি মাওয়া চাইনিজ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.