Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
  • চোরের উপর রাগ করে. . .
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

banglarbhoreBy banglarbhoreJuly 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্রীপুর সংবাদদাতা:
মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নাকোল ক্যাস্প পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন।

বুধবার ভোরে উপজেলার নাকোল বাজারস্থ চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে শ্রীপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়। আটকরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের পলাশ খোন্দকার (২৩), মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের বাসিন্দা এবং ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইট গার্ড পাভেল রহমান (৩৩)। অপর মাদক কারবারি একই গ্রামের মোশারফ হোসেন মল্লিক (৪৫) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ দেবব্রত সরকার ও সঙ্গীয় ফোর্স নাকোল বাজার চৌরঙ্গী মোড় এলাকা থেকে আসামিদেরকে আটক করে তাদের কাছে থাকা ট্রলি ব্যাগের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। পলাতক অপর আসামিকে ধরার জোর তৎপরতা চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন

    September 8, 2026

    আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

    September 7, 2026

    চোরের উপর রাগ করে. . .

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.