Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সভাপতির স্বাক্ষর জাল করে সমবায় সমিতির টাকা আত্মসাৎ চেষ্টা!

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার কলারোয়ায় আলফাজ নামের এক প্রতারকের বিরুদ্ধে নব দিগন্ত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি থেকে ৪০ লাখ টাকা ঋণ নিয়ে সভাপতির স্বাক্ষর জাল করে আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি ২০১৯ সালে কলারোয়া উপজেলাস্থ নব দিগান্ত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি থেকে ৪০ লাখ টাকার ঋন গ্রহণ করেন কয়লা গ্রামের আলফাজ হোসেন। তিনি সমবায় সমিতিতে তার নিজ হিসাব বইয়ের একটি পাতায় স্বাক্ষর করে সমিতিতে জামানত রেখে রূপালী ব্যাংক কলারোয়া শাখা থেকে ৪০ লাখ টাকা গ্রহণ করেন। যা মাসিক কিস্তিতে পরিশোধের কথা থাকলেও তিনি টাকা না দেয়ার জন্য ভাবে তালবাহানা করতে থাকেন।

একপর্যায়ে লোহাকুড়া এলাকার বাড়ি বিক্রি করে টাকা পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে বাড়িটির মূল্য ২২ লাখ টাকা ধার্য্য করে প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রি করে দেয়া বকেয়া টাকা মাসিক কিস্তিতে পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু বছরের পর বছর কিস্তির টাকা পরিশোধ না করে উল্টো সমিতির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন আফজাল।

এ ঘটনায় কলারোয়ার নব দিগন্ত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মফিজুল ইসলাম লাবলু বলেন, দীর্ঘ ৫ বছর অতিবাহিত হলেও আফজাল টাকা দিবে না বলে আমার স্বাক্ষর জাল করে একটি স্ট্যাম্পে ১০ লাখ টাকা লিখে উল্টো সমিতির কাছে টাকা পাবে বলে অপপ্রচার চালাচ্ছে।

আগামী ২৯ মে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এই বিষয়টিকে পুঁজি করে আমার নির্বাচনী প্রতিপক্ষ আফজালকে ব্যবহার করে কোন প্রকার প্রমাণ ছাড়াই টাকা পাবে দাবি করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ বিষয় আফজাল হোসেনের মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.