সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার চারটি আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
সভায় রিটার্নিং কর্মকর্তা সবার উদ্দেশে বলেন, নির্বাচনে আচরণ বিধিমালা কোনোমতেই লঙ্ঘন করা যাবে না। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার ও গণসংযোগ করা যাবে।
রিটার্নিং কর্মকর্তা আচরণ বিধিমালা পড়ে শোনান এবং সবাইকে অবগত করেন। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের কাছ থেকে মতামতও জানতে চান তিনি। এসময় প্রার্থীরা নিজ নিজ সংসদীয় আসনের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
সভায় জেলার চারটি আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- চার জেলা নিয়ে যশোরে কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম শুরু
- যশোরে প্রেমিকার গহনা নিয়ে চম্পট দেয়া সেই প্রেমিক আটক
- যশোর সদর হাসপাতালে গুলি-চাকুসহ আটক এক
- টেলিফোন বিল আদায়ে ৩ জনের নামে মামলা
- মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি : নার্গিস বেগম
- ইছালীর শুড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
- দলিত জনগোষ্ঠীর সুরক্ষা ও সংসদে প্রতিনিধিত্বের দাবিতে যশোরে মানববন্ধন
- যশোরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ
