Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দুদকের
  • নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সংবর্ধিত
  • ‘ঘোমটা’র প্রদর্শনী অনুষ্ঠিত
  • উদীচী যশোরের আয়োজনে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান
  • গণতান্ত্রিক সরকারের পতন সহজ নয় : নার্গিস বেগম
  • যশোর মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শিশু সাফিয়ার দুই কিডনির ছাঁকনি নষ্ট : আর্থিক সাহায্যের আবেদন
  • দোগাছিয়া বাজার কমিটির সভাপতি হেল্টু, সাংবাদিক মিজান সম্পাদক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

banglarbhoreBy banglarbhoreJanuary 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খান নজমুল হুসাইন, সাতক্ষীরা
নতুন বছরের প্রথম দিনে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। এ উপলক্ষে বুধবার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোস্তাক আহমেদ বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে। তিনি এসময় শিক্ষার্থীদের নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে বলেন, এই বইগুলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মাধ্যামিক শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চায়না ব্যানার্জীসহ অন্যান্যরা।

এদিকে, বই বিতরণ কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের মাঝে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা এ সময় আনন্দ উল্লাস করতে থাকে। বইবিতরন কার্যক্রমের সমাপ্তি হয় এক উজ্জ্বল শিক্ষাবর্ষের প্রত্যাশার মধ্য দিয়ে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দুদকের

    October 2, 2026

    নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সংবর্ধিত

    October 2, 2026

    ‘ঘোমটা’র প্রদর্শনী অনুষ্ঠিত

    October 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.