Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে আটক ৫

banglarbhoreBy banglarbhoreOctober 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে মানব পাচারের অভিযোগে দুই জনসহ পাঁচজন আটক হয়েছেন। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পদ্মশাখরা ও হিজলদি সীমান্ত থেকে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।

পদ্মশাখরা থেকে আটকরা হলন-সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের দালাল জসিম উদ্দিন (৩৮), লক্ষ্মীদাড়ি গ্রামের বিলাল হোসেন (২৩), শামছুজ্জামান (৩৯)। তাদেরকে শুক্রবার ভোর ৩টার দিকে পদ্মশাখরা সীমান্ত থেকে আটক করা হয়।

অপরদিকে ভোর ৪টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে  অবৈধভাবে পারাপারের সময় বিজিবি সদস্যরা দুই জন বাংলাদেশি নাগরিককে আটক করেন।

আটকরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের শামসুল মোল্যার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের মো. মামুন (৩৩)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, পদ্মশাখরা বিওপি এলাকা দিয়ে ভারতে শামসুজ্জামান নামের এক ব্যক্তিকে পাচারের সময় তাকেসহ দালাল জসিম উদ্দীন ও বিলাল হোসেনকে আটক করা হয়।

অপরদিকে, কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় মৌসুমী খাতুন (৩৪) ও মামুন হোসেন (৩৩) নামের দু’জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায়  সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সাতক্ষীরা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.