Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
  • তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
  • এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
  • মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
  • দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
  • চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
  • যশোরে ইয়াবাসহ নারী আটক
  • যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ডিসেম্বর ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক : প্রতিবাদে থানা ঘেরাও

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে শালিসি বৈঠক থেকে পুলিশ দিয়ে আটক করিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল ও সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে তালা থানায়। থানা ঘেরাও করেছেন বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীরা। রোববার রাতে এ ঘটনা ঘটে।

থানা হাজতে বন্দি ওই নেতা সাবেক ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, শালিসি বৈঠক থেকে ফারুক জোয়ার্দ্দার ও ছাত্রদলের তালা থানা আহবায়ক হাফিজুর রহমান হাফিজ আমাকে পুলিশ দিয়ে আটক করিয়েছে। এরা ৫ আগস্টের পর লুটপাট চাঁদাবাজি ও জমি দখল করেছে। বিগত দিনে আ.লীগ করেছে, সরকার পতনের পর বিএনপির নাম ব্যবহার করে ব্যাপক লুটপাট চালাচ্ছে। এখন আমাকে পুলিশ দিয়ে আটক করালো।

ফারুক জোয়ার্দ্দার জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। হাফিজুর রহমান হাফিজ বর্তমান তালা থানা ছাত্রদল আহবায়ক।

তালা ছাত্রদল আহবায়ক হাফিজুর রহমান বলেন, আমি তাকে পুলিশ দিয়ে আটক করায়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।

অপরদিকে সাবেক যুবদল নেতা ফারুক জোয়ার্দ্দার বলেন, আমি আটক করাবো কেন ? বরং আমি ছাড়ানোর জন্য থানায় অবস্থান করছি।

ঘটনার বিষয়ে জানতে তালা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের বিষয়ে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আমরা ব্যবস্থা নেব।

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতা আটক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক

ডিসেম্বর ১১, ২০২৫

তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল

ডিসেম্বর ১১, ২০২৫

এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

ডিসেম্বর ১১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.