Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম
  • ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক
  • পুনশ্চ যশোরের বার্ষিক সদ বিতরণ অনুষ্ঠিত
  • যশেরে মডার্ণ হসপিটালে অস্ত্রোপচারের দুই ঘণ্টা পর রোগীর মৃত্যু
  • ফিউশন আর্ট যশোরের নজরুল সংগীত শিল্পী বাছাই সম্পন্ন
  • লোহাগড়ার ধোপাদাহ গ্রামে চোরাই তার ও রামদাসহ আটক ২
  • নওয়াপাড়ায় সিজারের পর প্রসূতির মৃত্যু: সিলগালা ফাতেমা হাসপাতালের ওটি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক এমপি রবির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান : অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার গভীর রাত পর্যন্ত শহরের মুনজিতপুর এলাকায় তার বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির বাড়িতে অভিযান চালিয়ে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তবে তল্লাশি করে রাইফেলের তিনটি বাঁট, একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, একটা ভিডি, দুই সেট ওয়াকিটকি, ৪৮টি খালি কার্তুজ, একটি শটগানের কভার ও চারটি পিস্তলের কভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার জানান, সাবেক সংসদ সদস্য রবির নামে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেগুলো জমা দেননি। অস্ত্র দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তবে অস্ত্র দুটি উদ্ধার করা যায়নি। দেশি অস্ত্র ও ওয়াকিটকিসহ যেগুলো পাওয়া গেছে, সেগুলোর সিজার লিস্ট করে পুলিশের কাছে জমা রাখা হয়েছে।

উল্লেখ্য, মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-২ (সদর) আসনে নবম ও দশম জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তার স্বজনেরা দাবি করেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই তিনি দেশ ত্যাগ করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

    September 19, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন : সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

    September 19, 2026

    ৯৯৭ পিস ইয়াবাসহ যশোরে নারী আটক

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.