Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সমাবেশ 
  • আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই : আলি আসগার লবি
  • রাজগঞ্জকে উপজেলা করার প্রতিশ্রুতি শহীদ ইকবালের
  • সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভায় জনতার ঢল
  • নির্বাচিত করলে উন্নয়ন ও নিরাপত্তা দেবো : হাবিব
  • অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে পেট্রোল বোমা, দেশীয় অস্ত্র উদ্ধার
  • মন্দিরে অনুদান মতিয়ার ফারাজীকে জরিমানা
  • জীবননগরে পাট বোঝাই ট্রাকে আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক চেয়ারম্যান-পুলিশ যোগসাজসে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রকাশ কুমারের যোগসাজসে কৃষক রফিকুল ইসলামকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকেল ৫ টায় শহরের মেইন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
প্রতিবাদ সমাবেশে আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ বিএম শামিমুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, কৃষক সংগ্রাম সমিতির জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুকসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা বলেন, গত ৬ জুলাই উপজেলার শাহপুর-ঘিঘাটি গ্রামের মাঠে কৃষক আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ এখনো হত্যার কারণ বের করতে পারেনি। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানা ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রকাশ কুমার ষড়যন্ত্রমুলকভাবে রফিকুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আটক করে বেধড়ক মারধর করা হয়। আদালতে রিমান্ড শুনানি চলাকালে জ্ঞান হারিয়ে ফেলেন রফিকুল। এরপর থেকে গত দুইমাস তাকে পুলিশ প্রহরায় খুলনায় চিকিৎসা দেয়া হচ্ছে। আর্থিক লেনদেনে হত্যায় জড়িত প্রকৃত আসামিদের না ধরে পুলিশ হত্যার ঘটনাটি আড়াল করতে চাইছে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন বলেন, হত্যার পরপরই মোট ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানা ৪ জনকে ছাড়িয়ে নিয়ে যান। বাকি একজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এখনো পর্যন্ত পুলিশ হত্যার কোন ক্লু বের করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রকাশ কুমার বলেন, হত্যার সাথে সংশ্লিষ্ঠতা আছে বলেই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সমাবেশ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আমি আপনাদের ভাই হয়ে থাকতে চাই : আলি আসগার লবি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রাজগঞ্জকে উপজেলা করার প্রতিশ্রুতি শহীদ ইকবালের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.