Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১০, ২০২৫

অতীতের মত জনগণের সুখ-দুঃখের সাথী হতে হবে : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
অতীতের মত জনগণের সুখ-দুঃখের সাথী হতে হবে : নার্গিস বেগম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শেখ হাসিনা আজ না থাকলেও, আমরা এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি। গণতন্ত্র ফিরিয়ে দিতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। সে নির্বাচনে তারেক রহমানকেই সরকার পরিচালনার দায়িত্ব দিতে হবে। অতীতের সকল বিভেদ ভুলে এখন সময় ঐক্য তৈরির। জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছে, এখনো রাখছে তার প্রতিদান দেয়ার সময় এসেছে। বিগত দিনের মতো জনগণের সকল সুখ দুঃখের সাথী হতে হবে।

বৃহস্পতিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমান বাংলাদেশের জনগণকে এক সুতোয় গাঁথতে সক্ষম হয়েছেন বলেই একসময় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল।
অমিত বলেন, জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে নেতৃত্ব দিয়েছে। সেনা কর্মকর্তা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছেন, গৃহবধূ খালেদা জিয়া দেশনেত্রী হয়েছেন। এবার তৃণমূলের সমর্থনে তারেক রহমান হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবদার হোসেন খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন প্রমুখ। অনুষ্ঠানে নেতারা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম তুলে দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.